ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের তিনদিন পর সেঁজুতি রাণী সরকার নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত সেজুতি পৌরসভার ৭ নং ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র মালু সরকারের মেয়ে এবং আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির লাশ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত