ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় পাটক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে তমছের সরদার (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার (২১ জুন) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তমছের সরদার উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত দীরাজ সরদার ওরফে দিরাই সরদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো নিজ জমির পাটক্ষেতে কাজ করতে যান তমছের সরদার। কাজ করার একপর্যায়ে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত