ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ড ভ্যান, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধীমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের সৈয়দ আশরাফের ছেলে। নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান লিমন জানান, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী এক স্বজনকে আনতে প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আব্দুল্লাহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত