ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় আ.লীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় আ.লীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের ৫৬ নেতাকর্মী সহ অজ্ঞাত ৩০/৩৫ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে নাশকতার চেষ্টার মামলা হয়েছে। গত সোমবার কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জাহিদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুন কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় হাউজিং ডি-ব্লক ইশানী টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামীলীগ স্বত্ত্বাকে সমর্থন করে সহযোগিতা ও দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকার বিরোধী নানা স্লোগান ও মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে এবং দৌঁড়ে দিগবিদিক পালিয়ে যায়।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা নিষিদ্ধ ঘোষিত দলের স্বত্ত্বাকে সমর্থন, সহযোগিতা ও দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে বর্ণিত আসামীগণ বাংলাদেশ সরকার বিরোধী নানা স্লোগান ও মিছিল করার জন্য সমবেত হয়ে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট এবং সাধারণ মানুষকে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে উদ্বুদ্ধ করার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সমর্থন করে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৫) এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বার জানান, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামীলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা সরকারের নির্দেশনা অমান্য করে সরকারবিরোধী কার্যক্রমে অংশগ্রহন করায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত