
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ঘাঘট পত্রিকার স্টাফ রিপোর্টার মোশাররফ হোসেন বুলু সভাপতি, আলোকিত বাংলাদেশ পত্রিকা ও জাগরণী টিভি প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মোকছেদ আল মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মী একেএম শামছুল হক, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মোকছেদ আল মামুন, জাহিদ হাসান জীবন, রিয়াদ হাসান, জয়ন্ত সাহা যতন, জুয়েল রানা, লতিফুর রহমান লিয়ন ও স্থানীয় সুধীজন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সুন্দরগঞ্জ প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।