ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ

রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল বুধবার জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন জিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, ফেরদৌস মুন্না, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত