
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে খাল খননের স্থানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন করেছেন ইউএনও। গতকাল বুধবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার বেতুয়া নদীর উপশাখা ডাকাতিয়া খাল খননের কাজ সমাপ্ত হওয়ায় ওই খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক।