ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ

তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ

রংপুর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে বুধবার দিনব্যাপী ‘তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ’ নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় তথ্য অধিকার আইন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তথ্য আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।

তিনি তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পদ্ধতি, নির্ধারিত সময়ে তথ্য না পেলে আপিল করার প্রক্রিয়া এবং প্রয়োজনে তথ্য কমিশনে অভিযোগ দাখিলের বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরেন। এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ আইনের কার্যকর ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করেন।

বেলার প্রোগ্রাম ও ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন তথ্য অধিকার আইন বাস্তবায়নে বেলার অভিজ্ঞতা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন বাস্তব উদাহরণ তুলে ধরেন।

তিনি পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহে আইনটির কার্যকর ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী তথ্য অধিকার আইনের ব্যবহার ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল নিয়ে উপস্থাপনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত