ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তুলী রানী সেন বাড়ির পাশেই ছিলেন।

হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী। অপরদিকে কালাদহ এলাকার মিজানুর রহমান জানান, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক স্থানীয় বাজার হতে বাড়িতে আসার সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, এ ধরনের দুর্ঘটনার জন্য সরকারি যে সহযোগিতা আছে তা প্রদান করা হবে। বজ্রপাত সহনীয় তাল গাছ রোপণের প্রতি সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত