
আশুলিয়ার ভাদাইলে আক্কাস আলী মার্কেট এলাকায় সুরুজ মিয়ার শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ৮টি কক্ষ ও ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরে থাকা আসাবপত্র ও দোকানের মালামাল পুড়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি পরিবার। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ারসার্ভিসের কর্মকর্তা প্রণব চৌধুরী জানান রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০লাখ টাকার মত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাদাইল এলাকার রাস্তা অনেক সরু হওয়ায় ঘটনা স্থলে পৌঁছতে সময় লাগে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেগপেতে হয়।