ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে গৃহবধূ আটক

নারায়ণগঞ্জ ফতুল্লায় ‘স্বামীর পরকীয়ার জেরে’ স্বামী জাহাঙ্গীর আলমকে (৪২) ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা আক্তার মুন্নির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। এসময় সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করে পুলিশ।

গতকাল সোমবার ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্ত্রী মুন্নি প্রতিবেশীদের জানালে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত জাহাঙ্গীর আলম (৪১) ওই এলাকায় জায়গা কিনে বাড়ি করেছেন।

তিনি ঢাকার বাসিন্দা। অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নির এটি দ্বিতীয় সংসার। আগের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান সংসারে তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে জাহাঙ্গীর আলমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তিনি ঘুমিয়ে পড়ার পর স্ত্রী ফারজানা আক্তার মুন্নি ঘরে থাকা একটি চাপাতি ও ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। একই সঙ্গে দুই হাতের কবজির রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত