ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ২৯ জুন বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন অর্থ সহায়তা প্রদানের আয়োজন করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার করে নগদ অর্থ তুলে দেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এতে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত