
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। গতকাল সোমবার নগরীর নয়ামাটি এলাকায় রিয়ার বাবা দীপক কুমার গোপ ও মা বিউটি ঘোষের হাতে তাদের বাসভবনে গিয়ে এ সহায়তার চেক তুলে দেন তিনি।
এ সময় তিনি বলেন, রিয়ার হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে এবং বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, এই মামলার সাক্ষী হিসেবেও আমি যুক্ত আছি।