ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বরকত উল্যাহ বুলু

বৃক্ষরোপণ উদ্বোধন করলেন বরকত উল্যাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী - ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্তকাজগুলো জনগণের জন্য পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান করছেন। গতকাল সোমবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গনিপুর গার্লস স্কুল মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের, লেইস প্রকল্প এর আওতায় প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কারো ভাগ্যে জুটে নাই, যা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। প্রধানমন্ত্রী তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো এবং জনগণের অধিকার অগ্রাধিকার দিচ্ছেন।

স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন এর তত্বাবধানে উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান, চৌমুহনী সরকারি এস এ কলেজ অধ্যক্ষ আবু সিনা সৈয়দ তারেক, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, স্কুল কমিটির সদস্য লুৎফুর রহমান মাসুদ, আহছানউল্লা, মোখলেস রহমান ছুটি, হাফেজ, খালেক, রুস্তম আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংসদ ফলজ, বনজ ও ওষুধি তিনটি গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত