ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংক উপশাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচির আওতায় উপজেলার পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম, জাম, লিচু, পেয়ারা, সুপারি, নারিকেল ও অন্যান্য প্রজাতির প্রায় ৩৫০টি গাছের চারা রোপণ করা হয়।

এ কর্মসুচীতে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক সাদি আল আরাফাত সিদ্দিক। পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রহমান, মাইটিভির মাহমুদুল হাসান, আরটিভির মিনহাজুল ইসলাম, দেশের কণ্ঠের মুশফিকুর রহমান পল্টন এবং আজকের পত্রিকার মিফতাহুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেন। তার ধারাবাহিকতায় পূবালি ব্যাংক কর্মসুচি নিয়েছে এ জন্য ধন্যবাদ জানাই ব্যাংক কর্তৃপক্ষকে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত