ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

চরফ্যাশন উপজেলার ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, সার, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ হাজার গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো নাজমুল হুদা, চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা কয়সর আহমেদ কমল, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত