ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষক সম্মেলন

কৃষক সম্মেলন

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। লুমিনাস গ্রুপের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গত সোমবার শান্তা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ডিপো স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর (ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) সারোয়ার হোসেন, ডাইরেক্টর আরএম রাসেল এবং রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোকলেছুর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লবসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর ও কৃষিবিদ মো. মনিরুল ইসলাম মুনেম। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সুষম সার প্রয়োগ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, রোগ-পোকা দমন এবং নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

লুমিনাস গ্রুপের ডাইরেক্টর আরএম রাসেল কৃষকদের উদ্দেশ্যে কীটনাশকের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), জৈব ও পরিবেশবান্ধব চাষাবাদ এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, কৃষকের সচেতনতা, সঠিক পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমেই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, আমি একজন কৃষকের সন্তান। প্রায় সাত বছর আগে অর্গানিক কৃষি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। আমাদের লক্ষ্য কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধি করা। আপনারা আমাদের পণ্য ব্যবহার করুন। যদি প্রত্যাশিত ফল না পান, তাহলে আমাদের পণ্য ব্যবহার বন্ধ করে দেবেন। আমরা গুণগত মানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত