ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি এ বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকা। অন্যদিকে বিভিন্ন খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত