ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মিলেমিশে কাজ করতে হবে’

‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মিলেমিশে কাজ করতে হবে’

দিনাজপুর সমাজসেবা কমপ্লেক্সে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে ১৫ দিনব্যাপী অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী, সনদ বিতরণ ও গাভী ছাগল বিতরণ করেন সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ১৫ দিনব্যাপী জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শেষে ২৫ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র, গরু ও ছাগল বিতরণ করতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সবাইকে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে স্বাবলম্বী হওয়ার কাজে লাগাতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ-সচিব) জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রুকুনুজ্জামান মন্ডল, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজমসহ বিভিন্ন উপজেলা অফিসার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত