
চরফ্যাশনের শশীভূষণে সড়ক দুর্ঘটনায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে পরীক্ষা দিতে মাদ্রাসায় যাওয়ার সময় হাজারীগঞ্জ ইউনিয়নের খাসের হাট এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত লিয়া চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী এবং হাজারীগঞ্জ ৪নম্বর ওয়ার্ডের সফিকুল ইসলামের মেয়ে। শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।