ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের নিহত হয়েছেন। গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানসুরা মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার ভুঁইগড়ের মাহমুদপুর এলাকায় স্বামী ইমন ও ৪ বছর বয়সি এক কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী পেশায় চায়ের দোকানদার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য যুব উন্নয়ন কার্যালয়ের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মানসুরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত