ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিশেষ বরাদ্দের বিভিন্ন উপকরণ বিতরণ

বিশেষ বরাদ্দের বিভিন্ন উপকরণ বিতরণ

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন ইউনিয়নে সেলাই মেশিন, বাইসাইকেল, স্প্রে মেশিন, ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ সভায় তিনি এসব উপকরণ বিতরণ করেন। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসান, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধুসহ বিভিন্ন নেতারা।

উল্লেখ্য : প্রধান অতিথি উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের আওতায় (এডিপির) ১৬টি সেলাই মেশিন, ১৬টি বাইসাইকেল, ১২ টি টিউবওয়েল, ৪৮ বান্ডিন ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫ টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম বোর্ড, পিআইসি পাইপ, ৫০০ টি বৃক্ষের চারা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান এবং মানবিক সহায়তায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনকে নগদ ৪ লাখ টাকা ও ৪০০ জনকে ৩ মে. টন চাল বিতরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত