
নানা আয়োজনে মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে জুবলী রোডে হাজেরা সুপার মার্কেটের ২য় তলায় বাংলাদেশ সুপ্রিম পার্টি-’র নতুন মুন্সীগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল বারী। বুধবার সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহ আলম (অভি), সহ-সূফী বিষয়ক সম্পাদক মাওলানা মো. হাসান ও মুন্সীগঞ্জ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।