ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে ব্যাপক বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার উপশহরস্থ তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩৫০টি ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, তেঁতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙা, জয়তুন, বেল, ইপিল ইপিল, মেহগনি ও দেশি নিম উল্লেখযোগ্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে পরিবেশ রক্ষায় এই ধরনের কর্মসূচি প্রশংসার দাবি রাখে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। স্বাগত বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ প্রফেসর মো. হাসানুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আবু তারিক এসএ সিদ্দিকী। কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কৃষিবিদ হুমায়ুন কবির। এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে তার অসামান্য অবদান এবং গণতন্ত্র উত্তরণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং চারা রোপণের পর গাছের যথাযথ পরিচর্যা, সার প্রয়োগ ও সেচ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মাহফুজ বাজ্জাজ, বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাঈদ বাদশা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী, ড্যাব দিনাজপুরের সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউল হক, ডা. মো. শফিউল হক এবং স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত