ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে’

‘আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে’

সাভারের আমিনবাজার ল্যান্ডফিল (আবর্জনার স্তূপ) এর বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত বুধবার বিকালে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ল্যান্ডফিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সময়ে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতা থাকায় প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। বর্তমান সরকার দুই বছর বর্ধিত সময়ে ছাড়পত্র দেওয়ায় প্রকল্পের কাজ শুরু করেছে সিএমইসি চায়না মেশিনারি। চুক্তি অনুযায়ী আমিনবাজারের ল্যান্ডফিলে প্রতিদিন প্রায় তিন হাজার টন সলিড বর্জ্য ব্যবহার করা হবে। যা থেকে সর্বোচ্চ ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ৩০ একর ভূমি ভাড়া বাবদ বার্ষিক প্রায় দুই কোটি টাকা ভাড়া পাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উৎপাদিত বিদ্যুতের ইউনিট প্রতি ২১.৭৮ সেন্ট কিলোওয়াট দরে কিনবে সরকার।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদপুর ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত