
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় হক কিচেন রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক রাশেদুল হককে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ অফিস সেখানে অভিযান পরিচালনার সময়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে ও একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে দেখতে পায়। এ অপরাধে এ জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন।