ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক প্রতিরোধ দিবসে প্রীতি ফুটবল

মাদক প্রতিরোধ দিবসে প্রীতি ফুটবল

মাদক ছেড়ে খেলায় চল, নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার স্কুল মাঠে গোপালপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে নিধার্রিত খেলায় ১-০ গোলে শেষ হয়েছে। খেলায় শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, সমাজসেবক, সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তি সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস,এম শাহাবুদ্দিন, প্রধান অতিথির বক্তব্যে সাহাবউদ্দিন মোল্লা খেলোয়াড়দের তরুন যুবকদের, মাদক কিশোর গ্যাংক সন্ত্রাস মুক্ত করতে যেই কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে ঘোষণা দেন। বিশেষ অতিথি মাষ্টার আবু তাহের বিএসসি, লেখা পড়াশোনা সাথে নিয়মিত খেলাধুলা করতে উৎসাহিত করেন। আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষে বেগম মডেল থানার উপ-পরিচালক আব্দুর রহমান বলেন সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশসান শিক্ষার্থীদের সঙ্গে থাকবে। নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি মানিক ভূইয়া, বলেন, আজকে শিশু কিশোরর আগামীদিনের ভবিষ্যত, সুস্থ থাকতে হলে বেশি বেশি খেলাধুলা প্রতিযোগিতা অংশ নিবে, নিয়মিত লেখা পড়া করবে। এছাড়া খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন মামুন, গোপালপুর ফাউন্ডেশনের আহবায়ক ইঞ্জিনিয়ার নুর নবী সহ অনেকেই উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা বক্তব্য রাখেন।

খেলায় ডাইনামিক রাইডারস ক্লাব ১-০বেতুয়া বাগ একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা রেফারি ছিলেন জামাল উদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত