ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর যুবক পলাশ প্রামানিক হত্যা মামলায় আরো দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, এ মামলার প্রধান আসামি উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হৃদয় শেখ ও কালিয়া হরিপুর গ্রামের দেলবার হোসেনের ছেলে জুয়েল শেখ। এ নিয়ে গ্রেপ্তার সংখ্যা ৬-এ দাঁড়িয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, গত ১২ জুন রাতে পাওনা টাকার বিষয় নিয়ে কালিয়া হরিপুর গ্রামে জুয়েলের বাড়িতে সালিস বৈঠক বসে। একপর্যায়ে জুয়েল ও হৃদয় ধারালো অস্ত্র দিয়ে পলাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তার মৃত্যু হয়। নিহত পলাশ কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের পাশান প্রামাণিকের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। সাইফুল ইসলাম সান্তু, পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ মামলার তদন্ত শুরু করে।

এ ঘটনায় পৃথক অভিযানে নারীসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার রাতে জয়পুরহাটে অভিযান চালিয়ে ওই দুই প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত