ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতায় ব্যাপক কর্মসূচি

মুন্সীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতায় ব্যাপক কর্মসূচি

মুন্সীগঞ্জে মাদক নির্মূলের লক্ষে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হচ্ছে। দেওয়া হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত বছরের জুলাই হতে চলতি বছরের জুন পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন স্থানে ৪৬ টি মাদক বিরোধী আলোচনা সভা ও কর্মশালা করা হয়েছে। মাদকের কুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে চলতি বছরের ১৮ মে মুন্সীগঞ্জ জেলার প্রত্যেক উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী বন্ধন ও আলোচনা সভা করা হয়। উল্লিখিত সময়ে মাদক বিরোধী স্লোগান সম্বলিত লিফলেট ১০,৯২৮টি, কলম ২৭৩২টি, জ্যামিতি বক্স ১০৩০টি, স্কেল ২৭৩২টি, খাতা ৮৭০টি, স্কুল ব্যাগ ৭২টি এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্টিকার ১৫২টি বিতরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মুন্সীগঞ্জ কর্তৃক জানা যায় গত বছরের জুলাই হতে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৮৫৮টি অভিযান পরিচালনা করে ২৯০টি মামলা দায়ের করা হয়েছে। এতে উদ্ধার আলামতের পরিমাণ গাঁজা ৪৯ কেজি ২০৫ গ্রাম, ইয়াবা ৩৪,৯৯২ পিস, ফেন্সিডিল ১০৯ বোতল, বিয়ার ১৪৬ ক্যান, বিলাতি মদ ০৪ লিটার, দেশীয় তৈরী শর্ট গান ০২টি, লিডবল কার্তুজ ০১টি, পিস্তল ০১টি, ম্যাগজিন ০১টি, গুলি ০২ টি, এবং জব্দকৃত বাংলাদেশি বিভিন্ন মুদ্রা ৫৪ হাজার ৯০০ টাকা। জনবল সংঙ্কটের মধ্যেও অত্র কার্যালয় কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী অভিযান এবং গনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত