ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১,০৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতরা হলেন- গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়ার তুহিন মোল্লার স্ত্রী মোছা. বন্যা বেগম (২৮) এবং উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)। র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১,০৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। র‌্যাব এর দাবি, গ্রেপ্তারকৃত দুই নারী দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত