ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিংসংলগ্ন এলাকায় হোটেল কসমস সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা হেছে, বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বৃষকেতু চাকমাকে। আদালত জামিন মঞ্জুর করেন। পরে তিনি ও গিয়াস উদ্দিন তাদের আইনজীবীর চেম্বারে গেলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত