ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর নগরীতে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রংপুর নগরীতে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট-এর আওতায় রংপুর নগরীতে সড়ক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রংপুর নগরীর বাবু খা ধনির মোড়ে আরসিসি (ঢালাই) রাস্তার পাকাকরণে এই প্রকল্পের আওতায় ৫৮ লাখ টাকা ব্যয়ে ৪০৮ মিটার রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রসিক প্রশাসক অ্যাড. মাহফুজ উন নবী ডন। উদ্বোধনকালে রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং টেকসই নগর অবকাঠামো গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কোভিড-১৯ পরবর্তী সময়ে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঢালাই রাস্তার কাজ শেষ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দিয়েছি। নগরীর সার্বিক উন্নয়নে জনগণের সহযোগিতা ও সচেতনতা একান্ত কাম্য। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী জুয়েল ইসলাম, প্রশাসকের ব্যক্তিগত সহকারী মনিরুজ্জামান মনির, রংপুর মহানগর বিএনপির সদস্য আবু আলী মিঠু, আবেদ আলী, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর যুবদলের সদস্য ইমরান হোসেন, ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আয়নাল, সাধারণ সম্পাদক রমজান এবং সমাজসেবক আবদুল্লাহ হেল কাফি ও রাকিবুল সুলতান মানিকসহ এলাকার সর্বস্তরের জনগণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত