
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশন সংলগ্ন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) নামা এক মানসিক ভারসম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস উপজেলার উথলী রেল স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছায়।
এ সময় অজ্ঞাত নামা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দর্শনা হল্ট রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেয় । এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
উথলী রেল স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, নিহত অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরে রেল স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে তিনি জানান।
দর্শনা হল্ট রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।
বিকাল সাড়ে ৫ টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।