
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাথিলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মহর শেখের ছেলে মিলন (২৭), তার ভাই কুরবান শেখ (৪৫), মৃত মইনুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), আবুল হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৪০), সুটিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে খন্দকার ইসমাইল হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মালিতার ছেলে শামসুল হক মালিতা (৬০), নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিব হোসেন (২৮) ও বাঁকা গ্রামের মৃত সুবব গাজীর ছেলে আব্দুল জব্বার (৪৭)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।