ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ায় প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

উখিয়ায় প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার গতকাল মঙ্গলবার উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি জলাবদ্ধ বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পানি প্রবাহের অন্যতম মাধ্যম রেজু খাল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দুই ইউনিয়নের জলাবদ্ধ পানি অনেকটাই নেমে গেছে।

পরে ইউএনও পান্না আক্তার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থার খোঁজ নেন এবং দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউছার উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উপজেলা বিএনপির নেতা এস এম জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত