ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসার শতাব্দী রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক সুজন মিয়া উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি গ্রামের হযরত আলীর ছেলে। সুজন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত