ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে গফাকুড়ি ফুলকলি মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. রিফাত মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির পাঠানো এক সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, অপহৃত কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রধান আসামি রিফাত মিয়া তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত ও তার পরিবারকে সতর্ক করলেও তিনি ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে অপহরণের পরিকল্পনা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৭ অক্টোবর ২০২৫ বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রিফাত মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৭ নভেম্বর ২০২৫ তারিখে ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই প্রধান আসামি বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাব-১৪-এর গোয়েন্দা দল ছায়াতদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে টাঙ্গাইল সদর থানার অধীন নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত