ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে রান্না ঘরের লাকড়ির মধ্যে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি সস্তাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ও জাকির বেপারীর স্ত্রী। জানা গেছে, সকালে রান্নার জন্য স্তূপ করে রাখা লাকড়ি আনতে রান্নাঘরে যান খাদিজা বেগম। লাকড়ি আনার সময় হাতে ছোবল দেয় বিষধর সাপ। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত