ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে পাহাড় ধসে বৃদ্ধা নিহত

রাঙামাটিতে পাহাড় ধসে বৃদ্ধা নিহত

টানা তিনদিনের বৃষ্টিতে পাহাড় ধ্বসে রাঙামাটির বাঘাইছড়িতে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম লক্ষি বিলাস চাকমা (৬২)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের পশ্চিম নাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সময়ে জেলা সদরের পৌরসভার শিমুলতলী এলাকায় একটি পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

তবে এতে কোন হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসে প্রশাসন।

এদিকে নিন্ম চাপের প্রভাবে গত দুদিন রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের পর তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বেড়ে গেছে পাহাড় ধ্বসের ঝুঁকি। বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে নিতে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সকাল থেকে মাঠে নেমেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ও রোবার স্কাউট দল। পরিস্থিতি মোকাবেলায় জেলায় ৪২টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

আশ্রয় কেন্দ্রে এখনো উল্লেখযোগ্য সংখ্যক মানুষ না আসলেও সকাল থেকে কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে মুখি হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান, বৈরী আবহাওয়ায় যে কোন দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি ঝুকিপূর্ণ বসতিদের সরিয়ে নিতে মাঠে তৎপরতা চালানো হচ্ছে। এদিকে লাগাতার বৃষ্টপাত হওয়ায় থেকে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং করে জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। শহরের ২৮ ঝুঁকিপুর্ণ এলাকা চিহ্নিত করেছে প্রশাসন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত