ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নান্দিনা কামালিয়া গ্রামে অটোভ্যানের ব্যাটারি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ , জমতৈল মধ্যপাড়া গ্রামের কাফি প্রামাণিক, মামুন ইসলাম ও বিয়াড়া মধ্যপাড়া গ্রামের আলামিন হোসেন।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী জানান, উক্ত গ্রামের ভ্যানচালক সারোয়ারের ব্যাটারিচালিত অটোভ্যানের ব্যাটারি রোববার রাতে চুরি হয়। গত সোমবার সকালে স্থানীয় বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ব্যাটারিটি বের করার সময় ওই ৪ জনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। ওইদিন বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত