ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের তিন দিনের আনন্দভ্রমণ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের তিন দিনের আনন্দভ্রমণ

পেশাগত ব্যস্ততার বাইরে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে প্রথমবারের মতো তিন দিনের শিক্ষা-সফর ও আনন্দভ্রমণের আয়োজন করেছে লক্ষ্মীপুর প্রেসক্লাব। গত ১৭ জুন ২০২৬ শুরু হওয়া এ সফরে প্রেসক্লাবের ২৯ জন সদস্য অংশ নেন। কক্সবাজার, ইনানী, উখিয়া ও টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে আনন্দঘন ও স্মৃতিময় সময় কাটান তারা।

প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমানের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। পুরো সফরজুড়ে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, আন্তরিকতা, সৌহার্দ্য ও প্রাণবন্ত অংশগ্রহণ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ মনোরম মেরিন ড্রাইভ সড়কে ভ্রমণ ছিল সফরের অন্যতম আকর্ষণ। এক পাশে উত্তাল বঙ্গোপসাগর, অন্য পাশে সবুজ পাহাড়-প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন অংশগ্রহণকারীরা। সফরের অংশ হিসেবে তারা হিমছড়ি, দরিয়ানগর, মারমেইড বিচ, শামলাপুর সৈকত, ইনানী সমুদ্র সৈকত, সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ, কালো রাজার সুড়ঙ্গ ও তৈঙ্গা চূড়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। টেকনাফের সাবরাং জিরো পয়েন্টে প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা স্মরণীয় গ্রুপ ছবি তোলেন। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে সাংবাদিক এস এম বেলালকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী ৩৬০ ডিগ্রি ফটোসেশন এবং ইনানী সৈকতে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মহি উদ্দিন মুরাদের বিশেষ ফটোসেশন ভ্রমণে যোগ করে বাড়তি আনন্দ।

ইনানী সমুদ্র সৈকতের দোলনায় সময় উপভোগ করেন আলোকিত বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, লক্ষ্মীপুর প্রতিদিনের সম্পাদক হাবিবুর রহমান সবুজ, ফিরোজ উদ্দিন হাওলাদার, বাংলাভিশনের জেলা প্রতিনিধি শাহজাহান, ৭১ টিভির প্রতিনিধি আতোয়ার রহমান মনির, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাকের মো. রাসেল, সম্পাদক মিজানুর রহমান মুকুল, তসলিমুর রহমানসহ অন্যরা। ভ্রমণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর পরহাদ হোসেন সুমন, কার্যনির্বাহী সদস্য রাজীব হোসেন রাজু এবং সদস্য গাজী মমিন উল্যাহ, কামারুল রহমান সমর ও কাজী মাকছুদুর হক। সফরে প্রবীণদের মধ্যে ছিলেন কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী এবং শিক্ষক কামাল উদ্দিন। সফরের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সাংবাদিক ও টিকটকার সাজ্জাদুর রহমান ফরহাদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগর, আর টিভির প্রতিনিধি পলাশ সাহা, সাংবাদিক হাসান মো. সাকিল, মোহনা নিউজের সম্পাদক জামাল উদ্দিন রাফি, জামাল উদ্দিন বাবলু এবং ঢাকা থেকে আগত নজরুল ইসলাম দীপু। ভ্রমণের ফাঁকে ইনানী সৈকতে রূপচাঁদা মাছের মধ্যাহ্নভোজ, সমুদ্রতটে ঘোড়ায় চড়া, কেনাকাটা এবং কোরাল মাছ, অক্টোপাস ও কাঁকড়াসহ সামুদ্রিক খাবারের স্বাদ গ্রহণ ছিল সফরের বাড়তি আকর্ষণ।

ফেরার পথে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি কোর্টবাড়িয়া বিশ্বরোড এলাকার স্টার রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে যাত্রাবিরতি শেষে অংশগ্রহণকারীরা ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করেন। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান প্রেসক্লাবের নেতারা ও সদস্যরা। অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এই শিক্ষা-সফর ও আনন্দভ্রমণ কেবল বিনোদনের আয়োজন নয়; এটি পারস্পরিক বন্ধুত্ব, পেশাগত ঐক্য ও সাংগঠনিক সম্প্রীতি আরও সুদৃঢ় করেছে। লক্ষ্মীপুর প্রেসক্লাবের ইতিহাসে প্রথম এ আয়োজন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত