ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তিতাসে উপজেলা কৃষি অফিসে জনবল সংকট

তিতাসে উপজেলা কৃষি অফিসে জনবল সংকট

কুমিল্লার তিতাসের উপজেলা কৃষি অফিসের বিদ্যামান পদের মধ্যে অর্ধেকপদে জনবল সংকট রয়েছে। বিদ্যমান ৪০টি পদের মধ্যে ২০টি পদ খালি রয়েছে। জনবল সংকট থাকায় একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা যেখানে একটি ব্লকের দায়িত্ব পালন করতেন সেখানে ৩টি ব্লকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে মাঠ পর্যায়ের কৃষক সেবা ব্যাহত হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা অফিসের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ১৩টি পদ রয়েছে। এসব পদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার ও একজন কৃষি সম্প্রসারণ অফিসারের পদ খালি রয়েছে। এছাড়ার উপজেলার ৯টি ইউনিয়নে ২৭টি ব্লকে ২৭জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালনের রুটিন থাকলেও সেখানে ৯জন বর্তমানে দায়িত্ব পালন করছেন।

অর্থ্যাৎ ১৮টি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এছাড়া একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঢাকার শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে সংযুক্তিতে আছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, মাঠ পর্যায়ের কর্মকর্তারা হচ্ছে কৃষকের প্রাণ। অফিসে পর্যাপ্ত পরিমাণে জনবল থাকলেও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ঘাটতি থাকায় কৃষিসেবার উপর প্রভাব পড়ছে। নিয়মানুযায়ী যেখানে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সংশ্লিষ্ট ব্লকের কৃষক মাসে ২০দিন সেবা পেতেন একসঙ্গে ৩টি ব্লকে দায়িত্ব পালন করায় সেখানের কৃষক ৭দিনও সেবা পাচ্ছেন না। এর মধ্যে অফিসের কাজে উপজেলা অফিস কিংবা অন্যত্র গেলে সেটি ঘাটতির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাই সংশ্লিষ্টদের প্রত্যাশা সরকার শীঘ্র মাঠ পর্যায়ের শূন্যপদগুলোতে জনবল নিয়োগ দিয়ে কৃষকসেবার মান অব্যাহত রাখবে। একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, দায়িত্বের ভার বেশি হলে একটু সমস্যা তো হবেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত