ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষিকাকে পেটানোর মামলায় শিক্ষার্থীর মা গ্রেপ্তার

শিক্ষিকাকে পেটানোর মামলায় শিক্ষার্থীর মা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা ফার্ম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকা কাবেরী করিম সুবর্ণাকে পেটানোর মামলায় শিক্ষার্থীর বিসমাহ জান্নাত (৯) মা মিতালী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৩ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিতালী খাতুন উপজেলা শহরের ফার্ম পাড়া এলাকার সামসউর রহমান শুভর স্ত্রী। রাতেই ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলাকালে তৃতীয় শ্রেণীর ছাত্রী বিসমাহ জান্নাত (৯) এক সহপাঠীর সঙ্গে কথা বলার কারনে তাকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম সুবর্ণা। এ সময় শিশুটির গালে একটি চড় দেন তিনি। ঘটনাটি জানার পর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা সামসউর রহমান শুভ ও মা মিতালী খাতুন বিদ্যালয়ে অফিস পক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় থাপ্পড় মারতে থাকে। এরপর অন্যান্য শিক্ষকরা ছুটে এসে প্রধান শিক্ষিকাকে রক্ষা করে। এরপর তারা চলে যায়। এই ঘটনার পর রাতে প্রধান শিক্ষিকা কাবেরী করিম সুবর্ণা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। এরপর গভীর রাতে পুলিশ মিতালী খাতুনকে গ্রেপ্তার করে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের জানান, গ্রেপ্তারকৃত মিতালী খাতুনকে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত