
সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। তারা হলো, কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লবের স্ত্রী নিলা (২৫) ও তার ছেলে অনিক (৩)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার বিকালে অটোরিকশাযোগে তারা বোনের বাড়ি যাচ্ছিলো। এ সময় হাটিকুমরুল হাইওয়ে ব্রিজের উপরে বাসচাপায় অটোরিকশা উল্টে পড়ে যায়। এতে ওই মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয় এবং কমপক্ষে ৩ জন আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অটোরিকশা চালক আমিরের অবস্থা গুরুতর। এদিকে কোন অভিযোগ না থাকায় মা ও ছেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।