ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময়

দুগ্ধ খামারিদের সঙ্গে মতবিনিময়

রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দুগ্ধ খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৬ (পীরগঞ্জ)ও রংপুর-৫ (মিঠাপুকুর)-এর দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদ সদস্য জীবা আমিনা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।মিল্কভিটার মহাব্যবস্থাপক এনায়েত করিম চৌধুরী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ ।

সভায় বক্তারা দুস্থ খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে খামারিদের সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিপুল সংখ্যক খামারি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত