ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

নেত্রকোনার দুর্গাপুরে বিপ্লবী কৃষক নেতা প্রবাসী সরকারের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কমরেড মণি সিংহ জাদুঘরে অনুষ্ঠিত এ সভায় জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি, সাংস্কৃতিক আয়োজন, অতিথি আপ্যায়ন, বৃক্ষ রোপন, রচনা প্রতিযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা ২৮ জুলাইয়ের অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, কমরেড মণি সিংহ ছিলেন দেশের কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম অগ্রদূত। তার আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জন্মবার্ষিকী উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো তাঁর জীবনাদর্শ ও সংগ্রামী চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২৮ জুলাই কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত