ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচি

গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার এপেক্স ক্লাব অব শ্রীনগরের উদ্যোগে শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব শ্রীনগরের প্রেসিডেন্ট ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক জসিম মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ জনি বেপারী, সেবা পরিচালক মাহমুদ হাসান ফাহাদ, ফেলোশিপ পরিচালক আরিফুল ইসলাম বুলেট, সদস্য শহিদুল ইসলাম, পরিচালক (ব্যাংকার) নয়ন হোসেন, মাসুদ রানা আবজাল, রতন হাওলাদার ও মাসুদ রানা ফাহিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত