ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে ইউসুফ আলী (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফুলপুর উপজেলার তিতপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী তিতপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। জানা যায়, পাশের বাড়ির মিরাশ উদ্দিনের সঙ্গে ইউসুফ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মিরাশ উদ্দিন ও তার লোকজন ইউসুফ আলীকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত