ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সান হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল এবং আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পলাশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত