
দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গতকাল শনিবার বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকান ওয়েলনেস সেন্টার।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক, দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, যুক্তরাষ্ট্র-এর কনসালট্যান্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মজিবুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর অর্থ-উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।